Bahrul Ulum Hazrat Shah Maulana Muhammad Qutub Uddin (RH)

বাহরুল উলূম হযরত শাহ্ মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দীন (রহ.) এক আলোকবর্তিকা

486714488 647165874731289 6118782048905459137 n

বাংলাদেশের আধ্যাত্মিক ইতিহাসে এমন কিছু মহামানব আছেন, যাঁদের জীবন ও কর্ম যুগে যুগে মানুষের অন্তরে আলোর দিশা জুগিয়ে গেছে। তেমনই এক উজ্জ্বল নক্ষত্র হলেন বাহরুল উলূম হযরত শাহ্ মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দীন (রহ.)—যিনি “বাহ্রুল উলূম” বা জ্ঞানের সাগর নামে সর্বমহলে সমাদৃত। জ্ঞান, সাধনা, প্রজ্ঞা ও মানবকল্যাণে নিবেদিত তাঁর জীবন এক অনন্য দৃষ্টান্ত।

এ মহান অলী-এ-কামেল ১৯৪২ সালের ১লা জানুয়ারী চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরস্থ ঐতিহ্যবাহী সূফী মিয়াজী পাড়ায় বাবা মাওলানা মোছলেহ্উদ্দিন (রাহ.) ও মা রায়হানা বেগম (রাহ.)-এর ঘরে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী, মননশীল এবং ধর্মানুরাগী। তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা হয় চুনতী হাকিমিয়া আলিয়া মাদ্রাসা-এ, এবং পরবর্তীতে দারুল উলূম আলিয়া মাদ্রাসা-তে উচ্চতর শিক্ষালাভ করেন। ১৯৫৯ সালে তিনি কামিল পরীক্ষায় স্বর্ণপদকসহ প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করে তাঁর অসাধারণ মেধার স্বাক্ষর রাখেন।

শিক্ষাজীবনের সাফল্য তাঁকে শুধু একজন আলেম হিসেবেই প্রতিষ্ঠিত করেনি; বরং তিনি হয়ে উঠেছিলেন এক কালজয়ী ব্যক্তিত্ব। শায়খুল হাদিস, মুফাস্সির এবং আরবি, ফার্সি ও উর্দু ভাষায় পারদর্শী হিসেবে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সম্মানিত। কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা-এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাতীয় সেরা অধ্যক্ষের সম্মাননা অর্জন করেন।

আধ্যাত্মিক জগতে তাঁর পথচলা ছিল আরও দীপ্তিময়। মীর মুহাম্মদ আখতার (রহ.) এবং মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার (রহ.)-এর সান্নিধ্যে তিনি আত্মশুদ্ধি ও তরিকতের সাধনায় নিজেকে সমর্পণ করেন। তাঁদের আধ্যাত্মিক দীক্ষা তাঁকে এক উচ্চতর মর্যাদায় অধিষ্ঠিত করে। ১৯৯৮ সালে তিনি বায়তুশ শরফের পীর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সাফল্যের সাথে তরিকতের কাজ পরিচালনা করে আসছেন।

তাঁর জীবন শুধু আধ্যাত্মিক সাধনায় সীমাবদ্ধ ছিল না; বরং সমাজকল্যাণেও ছিল তাঁর সক্রিয় ভূমিকা। শিক্ষা, নৈতিকতা ও মানবসেবামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তিনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন।

তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি -এর শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

সাহিত্য ও জ্ঞানচর্চার ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর রচিত গ্রন্থসমূহ—জান্নাতী জাহান্নামী যারা, কিতাব সুন্নাহর আলোকে ত্বরীকতের মূলনীতি, বেশারতুল ইখওয়ান ফী খাওয়াচ্ছিল কুরআন এবং তার সহস্রাধিক আরবী, উর্দূ কবিতার সংকলনগুলহায়ে আকীদাত—পাঠকমহলে গভীর প্রভাব বিস্তার করেছে। বিশেষ করে তাঁর ৭ দিন ব্যাপী তালিমী সপ্তাহের  ওয়াযের সংকলন নির্বাচিত ভাষণএবং বড়হাতিয়া আখতরাবাদ কুমিরাঘো  বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলে প্রদত্ত ওয়াজ/বয়ানের সংকলন “হেদায়তের আলো” গ্রন্থটি জ্ঞানী ও সচেতন পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

তিনি ছিলেন একজন প্রখ্যাত ওয়ায়েয, যার ভাষণ ছিল হৃদয়স্পর্শী ও যুক্তিনির্ভর। তাঁর ওয়ায যেন মানুষের অন্তরে জাগিয়ে তুলত ঈমানের আলো, নৈতিকতার বোধ। তাঁর কণ্ঠে উচ্চারিত প্রতিটি বাণী যেন হয়ে উঠত আত্মশুদ্ধির আহ্বান।

শাহ্ মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দীন (রহ.) শুধু একজন আলেম বা পীর নন; তিনি ছিলেন এক যুগশ্রষ্টা, যাঁর জীবন ও কর্ম আমাদের জন্য প্রেরণার অফুরন্ত উৎস। তাঁর জ্ঞান, সাধনা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড যুগে যুগে মানুষকে সত্য, ন্যায় ও আলোর পথে পরিচালিত করবে—ইনশাআল্লাহ।

إِلٰهِي أَنْتَ مَقْصُودِي وَرِضَاكَ مَطْلُوبِي—“ইলাহী আনতা মকছূদী-ওয়া রিদ্বাউকা মাত্বলূবী”

(হে আল্লাহ! আপনিই আমার একমাত্র লক্ষ্য, আর আপনার সন্তুষ্টিই আমার একমাত্র চাওয়া)।

যুগশ্রেষ্ঠ আল্লাহর অলি শাহ্ মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দীন (রহ.)-এর জীবনে এই বাণী ছিল কেবল উচ্চারণ নয়; বরং এটি ছিল তাঁর জীবনদর্শনের প্রাণ। তিনি এমনভাবে নিজের জীবনকে গড়ে তুলেছিলেন যে, দুনিয়ার কোনো প্রাপ্তি বা সম্মান তাঁর লক্ষ্যকে আচ্ছন্ন করতে পারেনি—প্রতিটি চিন্তা, আমল ও সাধনা ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিবেদিত। তাঁর জ্ঞানচর্চা, ওয়ায-নসীহত, আধ্যাত্মিক সাধনা ও মানবসেবা—সবকিছুতেই প্রতিফলিত হয়েছে এই এক সত্য: আল্লাহই লক্ষ্য, আর তাঁর রিদ্বাই চূড়ান্ত কাম্য।

এই মহান সাধক ২০ মে ২০২০ খ্রিষ্টাব্দে, পবিত্র মাহে রমযানের ২৬ রোযা—শবে কদরের বরকতময় রাতে—লক্ষ লক্ষ ভক্ত-মুরিদ ও পরিবার-পরিজনকে শোকসাগরে ভাসিয়ে ইন্তেকাল করেন। তাঁর পবিত্র কবরগাহ চট্টগ্রামের বায়তুশ শরফ কমপ্লেক্সে অবস্থিত, যেখানে প্রতিদিন অসংখ্য ভক্ত শ্রদ্ধাভরে যিয়ারত করে তাঁর রুহানী ফয়েজ ও বরকত লাভের আশায় উপস্থিত হন।

এভাবেই তাঁর জীবন ও ওফাত—উভয়ই হয়ে আছে এক মহৎ দৃষ্টান্ত; যা মানুষকে আল্লাহমুখী জীবন, ইখলাস ও পরকালীন সফলতার পথে আহ্বান জানায়।

Our Services

nick morrison fhnnjk1yj7y unsplash

Islamic Education & Research

কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, গবেষণা, অনুবাদ ও দাওয়াহমূলক কার্যক্রম।
475687787 1184012940392276 6937819306195585564 n

Digital Media & Publications

ইসলামিক আর্টিকেল, ভিডিও, অডিও, বই প্রকাশনা ও অনলাইন কনটেন্ট সেবা।
indra projects dby 80zzmnc unsplash

Community & Spiritual Guidance

তরবিয়ত, কাউন্সেলিং, ইসলামিক দিকনির্দেশনা ও সামাজিক সেবামূলক কার্যক্রম।
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

কেন আমাদের সাথে থাকবেন? (Why Choose Us?)

"বাহরুল উলূম হযরত শাহ্ মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দীন (রহ.) ছিলেন একজন বিশ্বখ্যাত আলেমে দ্বীন, আধ্যাত্মিক সাধক এবং পথপ্রদর্শক। আমাদের এই ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হলো তাঁর জীবন, অমূল্য শিক্ষা, কিতাবসমূহ এবং ইসলামের খেদমতে তাঁর অবদানসমূহ বিশ্বব্যাপী মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপনি যদি সঠিক তরিকত, আধ্যাত্মিক জ্ঞান এবং ইসলামের প্রকৃত মর্মার্থ বুঝতে চান, তবে আমাদের এই প্লাটফর্মটি আপনাকে সেই আলোকবর্তিকার সন্ধান দেবে। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি নৈতিক ও সুন্দর সমাজ গড়াই আমাদের লক্ষ্য।"
leaf

QUESTIONS?

Have questions about our services or activities?
Feel free to contact us anytime.

We are here to guide and assist you with authentic Islamic knowledge and support.

Need help or more information? Reach out to our team today.

Your questions and feedback are always welcome.

কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।

We are always ready to assist you.